চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো ছাত্রের - The News Lion

চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো ছাত্রের

 


দি নিউজ লায়নঃ    চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ছাত্রের। শনিবার  বেহুলা রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম শুভম ওরফে জয় দের (১৭)। ওই মৃত বাড়ি কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিচুতলায়। কালনার একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ভালো নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস করেছে। 


বাইরের কোন এক শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার জন্য শুক্রবার সে পরীক্ষা দেয়।  তার সাথে তার মাও ছিল। শুক্রবার সরাসরি বাড়িতে না এসে জিরাটে মাসির বাড়িতে তারা রাত কাটায়। শনিবার সকালে ব্যান্ডেল কাটোয়া রেল লাইনের জিরাট থেকে তারা ট্রেনে চেপে কালনার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি বেহুলা স্টেশনে ঢোকার মুখে শুভমের মোবাইলে একটি ফোন আসে। 


সে ফোন ধরতে সিট থেকে উঠে গেটের কাছে যেতেই হঠাৎ চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়।  মানুষজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শুভমের মৃত্যু হয়। কালনা জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতলে পাঠায়। মেধাবী ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.